সৈয়দ জিন আরিফ সৈয়দ জিন আরিফ এর বংশ পরিচয় ও আত্মজীবনী গ্রন্থ / Genealogy and autobiography of Sayed Jin Arif পার্ট-২ (এক পোষ্টে লিখা অনেক বড় হয়…
Read moreসৈয়দ জিন আরিফ সৈয়দ জিন আরিফ এর বংশ পরিচয় ও আত্মজীবনী গ্রন্থ / Genealogy and autobiography of Sayed Jin Arif পার্ট-১ (এক পোষ্টে লিখা অনেক বড় হয়ে…
Read moreSehri • Iftar • Sunrise • Sunset • Prayer Times
২০০১ ইং সনে হঠাৎ আমার শরীরে জিনের আবির্ভাব ঘটে। তখন আমার ভায়েরা বহু চেষ্টা তদবীর করেছিলো এদেরকে তাড়াতে বা হত্যা করতে। ব্যর্থ হয়ে পরে তারা আমাকেই বয়কট করে এবং আমার যে কোন কাজে অসহযোগিতা করে ও বাধার সৃষ্টি করে! এতে আমি একেবারেই অসহায় ও নিঃস্ব হয়ে যাই! এবং ভুল বোঝাবুঝি সহ সম্মান, অর্থ ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মিলিয়ে আমি আপনজন, এলাকাবাসী ও পরিচিতজনদের নিকট থেকে চরম নিপিড়ন ও নির্যাতনের শিকার হই, কারণ তারা আমায় দাবিয়ে রাখতে চেয়েছিলো! ওরা মনে করেছিলো, এটা নিশ্চয়ই শয়তান ছাড়া আর কিছু না! কিন্তু পরে আমি বুঝলাম যে, এটা মুমেনা জিন হতে পারে! এবং আনুমানিক এদের (এক বা একাধিক) উদ্দেশ্য বুঝলাম, তারা পৃথিবীতে তাদের পরিচয় দিতে চায় এবং এভাবে তারা তাদের সৃষ্টিকর্তা আল্লাহু তা’য়ালার সৃষ্টিগত পরিচয় দিতে চায়! এতে আমি অনেকটা খুশি হয়ে যদি বিষয়টা সত্য হয়, এই আশায় লিখা শুরু করেছি আমার জীবনী গ্রন্থ! কারণ যদি বিষয়টা সত্য হয় তাহলে আমার জীবনের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া, এ ঘটনা গুলো ও আমার পরিচয় কী, তা হয়তো প্রয়োজন পড়তে পারে! এ জন্যে লিখা শুরু করেছি, আমার আত্মজীবনী মূলক এ গ্রন্থটি লিখা। ইনশা’আল্লাহু তা’য়ালা যা আমার মৃত্যু পর্যন্ত চলমান থাকবে হয়তো!। ধন্যবাদ সবাইকে।
Social Plugin